মালদা

জোট প্রার্থীকে মারধরের অভিযোগ, ঘটনায় অভিযুক্ত তৃণমূল

জোট প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুরাতন মালদার বটতলী এলাকার ঘটনা। আহত জোট প্রার্থী মর্জিনা বিবি বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।

এই ঘটনায় জোট প্রার্থী জানান, শনিবার রাত্রি বেলা দলীয় কর্মীদের সাথে দেখা করে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় তৃণমূল কর্মীরা তার পথ আটকায়। লাঠি রড দিয়ে মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে কোপায়। চিৎকার চেঁচামেচি শুনে গ্রামবাসীরা আগে কোন রকমে তাকে উদ্ধার করে ও মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। সে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের জোট প্রার্থী হিসেবে এবার ভোটে দাঁড়িয়েছেন। গোট বিষয় নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।